Site icon changetv.press

স্ত্রীর সঙ্গে রাগ করে হাঁটলেন ৪৫০ কিলোমিটার রাস্তা !

ধরুন আপনি আপনার কাছের এবং পরম প্রিয় সহধর্মীনির সঙ্গে কথা কাটাকাটি নিয়ে রাগ করে বাড়ি থেকে বের হয়ে গেলেন। আর এই রাগকে সঙ্গী করে অজানার পথে হাঁটতেই আছেন হাঁটতেই আছেন। কত আর হাঁটবেন ? একটা সময় কিন্তু ক্লান্ত হওয়াটাই স্বাভাবিক। কিংবা কেনইবা হাঁটবো। নীরব কোনো জায়গায় গিয়ে কিছুসময় একা থাকলেই কিন্তু নিজের রাগ বসে আনা সম্ভব।

কিন্তু অবিশ্বাস্য হলেও সত্যি যে, স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে ৪৫০ কিলোমিটার হেঁটে যাওয়ার মতো ঘটনা পৃথিবীতে ঘটেছে। সম্প্রতি ইতালির এক ব্যক্তি এমন কাণ্ড করে তাক লাগিয়ে দিয়েছেন।

এই ব্যক্তির বাড়ি ইতালির উত্তর কোমো এলাকায়। ২০২০ সালের ডিসেম্বরের শুরুতে স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়। এরপর রাগ সামলাতে না পেরে নিজের মনকে স্থির করতে বাড়ি থেকে বের হন ওই ব্যক্তি। হাঁটতে শুরু করেন একাই। টানা এক সপ্তাহ হেঁটে প্রায় ৪৫০ কিলোমিটার দূরের ইতালির ফানো নামক এক অঞ্চলে গিয়ে হাঁটা শেষ করেন।

ওই সময় ফানোর রাস্তায় তাকে ঘোরাফেরা করতে দেখে পুলিশের সন্দেহ হয়। এরপর রাত্রিকালীন কারফিউ ভাঙার অভিযোগে তাকে আটক করে পুলিশ। পুলিশ তার এই কারফিউ ভাঙ্গার বিষয় জানতে চাইলে বলেন, স্ত্রীর সঙ্গে তার ঝগড়া হয়েছে, তাই বাড়ি থেকে বের হয়েছি। রীতিমতো প্রশাসনের লোকজনও অবাক হয়েছেন তার এই অদ্ভুদ কাণ্ড।

৪৮ বছর বয়সি এই ব্যক্তি জানান, স্ত্রীর সঙ্গে ঝগড়া হওয়ার পর তার মাথা খুব গরম হয়ে গিয়েছিল। কোনো অশান্তি না করে সোজা বাড়ি থেকে বেরিয়ে হাঁটতে শুরু করেন তিনি। কিভাবে এতো রাস্তা হাঁটলেন সেই কথা জানতে চাইলে তিনি জানান, প্রতিদিন আমি প্রায় ৬০ কিলোমিটার করে হেঁটেছি। এতে প্রায় ৮দিন সময় লেগেছে। কোনো যানবাহন ব্যবহার করেনি। রাস্তায় কিছু মানুষ আমাকে খাবার আর পানীয় দিয়েছেন।

অবশ্য পরে তার স্ত্রী স্বামীর ঘর ছাড়ার ঘটনায় থানায় নিখোঁজ সংক্রান্ত একটি অভিযোগ দায়ের করেন। এরপর ফাণো অঞ্চলের ওই পুলিশ নারীকে খবর দিয়ে তাকে ফিরিয়ে দেন। তবে এত কিছুর পরেও ৪৫০ মার্কিন ডলার জরিমানা গুনতে হয়েছে তাকে। তবে মজার বিষয় হলো, এই দম্পতির পরিচয় গোপন থাকায় তাদের কারো নাম জানা সম্ভব হয়নি।

(0)

Exit mobile version