Site icon changetv.press

স্টোকস রেগে গিয়ে তেড়ে আসলেন…কিন্তু কেন ?

ইংল্যান্ড দলের অলরাউন্ডার বেন স্টোকস । এবার বিতর্কিত কাণ্ড করে সমালোচিত তিনি । যার জন্য ক্ষমাও চাইতে হয়েছে তাকে ।

চলমান জোহানেসবার্গ টেস্টেই বিতর্কিত কর্মকাণ্ড করে সমালোচিত হলেন স্টোকস । গ্যালারির দর্শককে গালি দিয়ে বসলেন স্টোকস । এদিন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ইনিংসে মাত্র ২ রানে আউট হয়ে মানসিকভাবে ক্ষুব্দ ছিলেন স্টোকস । সাজঘরে ফেরার পথে গ্যালারি থেকে দক্ষিণ আফ্রিকার কয়েকজন সমর্থন কিছু একটা বলেন স্টোকসকে উদ্দেশ্য করে ।

মেজাজ হারান এই বিশ্বকাপ জেতানো অলরাউন্ডার । ড্রেসিংরুমের সিঁড়ি বেয়ে ওঠার আগে দর্শকদের দিকে ধেয়ে গেলেন তিনি । এতেই রাগ কমেনি তার । সেই দর্শকদের গালিও দিলেন । আর টিভি ক্যামেরায় বেন স্টোকসের সেই আচরণের দৃশ্য ধরা পড়ে । অবশ্য এমন আচরণের জন্য ক্ষমাও চান স্টোকস।

বলেন, আউট হওয়ার পর টিভি ক্যামেরায় যেটি ধরা পড়েছে, সেটির জন্য আমি ক্ষমা চাইছি । আমি স্বীকার করছি যে আমার ভুল হয়েছে । আমার থেকে এমন অপেশাদার আচরণ আশা করা যায় না ।

স্টোকস যোগ করেন, দক্ষিণ আফ্রিকা দলের ওই দর্শকদের সঙ্গে যেভাবে আমি কথা বলেছি, তার জন্য তাদের কাছে ক্ষমা চাইছি। সে সময় সরাসরি সম্প্রচারে টিভির সামনে বসে থাকা বিশ্বের সব তরুণ ভক্তের কাছেও ক্ষমা চাইছি।

 

(6)

Exit mobile version