Site icon changetv.press

স্কুলে যুবলীগ নেতার হামলা, প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

গাজীপুর সদর উপজেলার পিরুজালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বাধাসহ ওই স্কুলের প্রধান শিক্ষককে প্রাণনাশের হুমকির প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা। 

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিদ্যালয় প্রাঙ্গন ও রাস্তায় মানববন্ধন ও বিক্ষোভ পালন করে। এসময় শিক্ষার্থীরা হামলাকারীদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবিতে জানিয়েছে।

মানববন্ধনে প্রধান শিক্ষক সুবোধ চন্দ্র দাস বলেন, যুবলীগ নেতা আমাকে বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজ বন্ধ ও প্রাণ নাশের হুমকি প্রদান করে। এবং গতকাল সকালে বিদ্যালয়ে আমার কক্ষে হামলা-ভাঙচুর করে।

জানা গেছে, মঙ্গলবার সকালে ওই বিদ্যালয়ের উন্নয়নমূলক কাজে বাধা সহ স্কুলের ম্যানেজিং কমিটির নির্বাচন বন্ধ করে প্রধান শিক্ষকের কক্ষে ভাঙচুর করে স্থানীয় আওয়ামী লীগ নেতা বানাজ উদ্দিন ও যুবলীগ নেতা খোরশেদের সহযোগীরা। শুরু তাই নয় ওই শিক্ষককে প্রাণনাশের হুমকি দিয়েছে তারা।

এঘটনায় ওই দিন সকালেই প্রধান শিক্ষক বাদী হয়ে জয়দেবপুর থানা একটি সাধারণ ডায়রি করেছেন।

(8)

Exit mobile version