Site icon changetv.press

সৌদি মসজিদগুলোতে ঈদের নামাজ না হলেও শোনা যাবে তাকবীর !

করোনা ভাইরাস মহামারির বিস্তার প্রতিরোধে এই বছর সৌদি আরবে মসজিদে ঈদের নামাজ অনুষ্ঠিত হবে না। তবে ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজ পর্যন্ত মসজিদগুলিতে মুয়াজ্জিনেরা তাকবীর দিতে পারবেন। সৌদি আরবের পবিত্র নগরী মক্কার গভর্নর এক টুইটে এই তথ্য নিশ্চিত করেছেন।

শুক্রবার ( ২২ মে) ইসলামী মন্ত্রণালয় সৌদির সকল ইমামকে মসজিদে এবং অন্যান্য জায়গায় ঈদের নামাজ আদায় করা থেকে বিরত থাকতে নির্দেশনা প্রদান করেছে। ইসলামী মন্ত্রণালয়ের প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে শেখ আব্দুল্লাতিফ আল-আশেইখ মন্ত্রণালয়ের বরাতে দেশের সকল মসজিদের কর্মচারীদের মসজিদের ভিতরে বা অন্য জায়গায় ঈদের নামাজ আয়োজন করা থেকে বিরত থাকতে বলেছেন। তবে ফজরের নামাজের পর থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত মুয়াজ্জিনগণ মসজিদ থেকে ঈদ তাকবীর দিতে পারবেন।

ভয়ঙ্কর মহামারী কোভিড-১৯ এর বিস্তার প্রতিরোধেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে সৌদি সরকার। তবে এই কারফিউ চলাকালীন অবস্থায় সুপার মার্কেট, বাকালা, হাইপারমার্কেট, ও ফুয়েল স্টেশনগুলো ২৪ ঘন্টা খোলা রাখা যাবে, ও মাংস-সবজির দোকান ও গ্যাস স্টেশন খোলা রাখা যাবে। ভোর ৬টা থেকে দুপুর ৩টা পর্যন্ত।

রেস্টুরেন্ট ও ক্যাফেটেরিয়া খোলা রাখা যাবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। তবে এই চার দিন কারফিউ চলাকালীন সময়ে বাড়ি থেকে বের হতে চাইলে তাওয়াক্কালনা অ্যাপ ব্যবহার করে বের হবার পারমিট নিতে হবে করতে হবে।

(0)

Exit mobile version