Site icon changetv.press

সৌদি-বাংলা হজ্ব চুক্তি সম্পাদনে বাংলাদেশ প্রতিনিধি এখন সৌদি আরবে

২০২০ সালের সৌদি আরব-বাংলাদেশ হজ্ব চুক্তির উদ্দেশ্যে ধর্মপ্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহর নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল সোমবার (২ ডিসেম্বের) সন্ধ্যায় সৌদি আরব পৌঁছেন।

ধর্ম মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷। এতে বলা হয়, আগামী ৪ ডিসেম্বর সৌদি আরবের জেদ্দায় ২০২০ সালের বাংলাদেশ-সৌদি আরব হজ্ব চুক্তি অনুষ্ঠিত হবে।

এতে সৌদি আরবের পক্ষে নেতৃত্ব দেবেন সৌদি হজ্ব ও ওমরাহ বিষয়ক মন্ত্রী ড. মোহাম্মদ সালেহ বিন তাহের বেনতেন।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এবারের হজ্ব চুক্তিতে বাংলাদেশে বর্তমান মুসলিম জনসংখ্যার ভিত্তিতে অতিরিক্ত ২০ হাজার বাংলাদেশি হজ্বযাত্রীর হজ্বের অনুমতি চাওয়া হবে। বাংলাদেশের ৫০ শতাংশ হারে হজ্বযাত্রীর জেদ্দা এবং মদিনায় ফ্লাইট পরিচালনার প্রস্তাব ও সৌদি আরব অংশের বাংলাদেশি ১০০ শতাংশ হজ্বযাত্রীর ইমিগ্রেশন ঢাকায় সম্পন্ন করার প্রস্তাব করা হবে। এছাড়া চুক্তিতে মাশায়েরে মোকাদ্দাসায় সেবার মানর কথা রয়েছে।

(8)

Exit mobile version