Site icon changetv.press

সৌদি উপকূলে ইরানি তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলা!

সৌদি উপকূলে ‘সিনোপা’ নামের একটি ইরানের তেলবাহী জাহাজে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শুক্রবার জেদ্দা বন্দরের কাছাকাছি বিস্ফোরিত হয় ইরানের রাষ্ট্রীয় জ্বালানি প্রতিষ্ঠান NOIC’র জাহাজটি। বিস্ফোরণের পর সাগরে ছড়িয়ে পড়েছে তেল। তবে এতে হতাহতের খবর পাওয়া যায়নি।

এ ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করছে ইরানের গণমাধ্যম। NOIC’র দাবি, মিসাইল আক্রমণে বিস্ফোরিত হয়েছে ট্যাংকার। তবে দাবির স্বপক্ষে কোনো প্রমাণ দেখায় নি তারা। বিশ্লেষকরা মনে করছেন, এবারের ঘটনার পর ইরান ও সৌদি আরবের মধ্যে চলমান উত্তেজনা আরও বাড়তে পারে। গত কয়েক মাসে উপসাগরীয় এলাকায় বেশ কয়েকটি তেল ট্যাংকারে বিস্ফোরণের ঘটনায় ইরানকে দায়ী করে সৌদি আরব ও যুক্তরাষ্ট্র।

অবশ্য এ দায় অস্বীকার করে আসছে ইরান।

(21)

Exit mobile version