Site icon changetv.press

সৌদি আরব মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদের মূল কারিগর: ইরান

ইরান শক্তিশালী সন্ত্রাসী নেটওয়ার্ক গড়ে পুরো মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করেছে সৌদির বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের এমন মন্তব্যকে ’বিকারগ্রস্ত আলাপ’ আখ্যা দিয়েছে তেহরান।

জাতিসংঘ সাধারণ অধিবেশনে ইরানের বিরুদ্ধে বক্তব্য দেন বাদশাহ আজিজ। এদিকে তার এমন বক্তব্যে বেশ চটেছে ইরান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইদ খতিবজাদেহ অভিযোগ করেন, এই অঞ্চলে সন্ত্রাসবাদের মূল কারিগর সৌদি আরব। বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীকে দিনের পর দিন আর্থিকসহ প্রয়োজনীয় সহায়তা দিয়ে আসছে দেশটি। রিয়াদ নিজেদের সন্ত্রাসী কার্যক্রমের অপরাধের দায়ভার অন্যের উপর চাপিয়ে আসছে।

সৌদির কর্মকাণ্ডে নিন্দা জানিয়ে খতিবজাদেহ আরও বলেন, সৌদি অন্যায়ভাবে কয়েক বছর ধরে ইয়েমেনের অগনিত নারী ও শিশুসহ নিরপরাধ বেসামরিক নাগরিককে হত্যা করেছে। সেখানে বিমান হামলা অব্যাহত রেখেছে। তাদেরকে দেশত্যাগ করতে বাধ্য করছে বাদশাহ আজিজের সরকার।

(0)

Exit mobile version