সৌদি আরবে ২০১৯ সালে রেকর্ড ১৮৪ জনের মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে। বিশ্বজুড়ে মৃত্যুদণ্ডের বিরোধিতার মধ্যেই রাজ্যটিতে বেড়ে চলেছে মৃত্যুদণ্ডের সংখ্যা, মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ খবর জানিয়েছে।
অবশ্য মানবাধিকার সংস্থাগুলো চীনকে বাদ দিয়েই তালিকা তৈরি করেছে। কারণ চীন এ তথ্য গোপন রাখে, অনুমান করা হয় দেশটিতে হাজারের মতো প্রাণদণ্ড হয়। এছাড়া মৃত্যুর শাস্তির তথ্য গোপন রাখে ইরান, উত্তর কোরিয়া ও ভিয়েতনাম।
অ্যামনেস্টির গবেষণা বিভাগের উর্ধ্বতন পরিচালক ক্লেয়ার আলগার বলেছেন, সৌদি আরবে মৃত্যুদণ্ডের হার বেড়ে যাওয়াটা উদ্বেগজনক। গত বছর ১৭৮ জন পুরুষ ও ৬ নারীর প্রাণদণ্ড দেয় তারা। আগের বছর যা ছিল ১৪৯।
(66)

