Site icon changetv.press

সৌদি আরবে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন হাফেজ আব্দুল্লাহ আল মারুফ

এছাড়াও বিশ্বের ১৭৪ দেশের হাফেজে কুরআনরা এই প্রতিযোগতায় অংশগ্রহণ করেছেন।
হাফেজ আব্দুল্লাহ আল ফারুক মুফতী আব্দুল কাইয়ুম মোল্লার প্রতিষ্ঠিত আর রায়হান ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র।
মুফতী আব্দুল কাইয়ুম মোল্লা জানান, আন্তর্জাতিক এই প্রতিযোগিতায় ৩০ পারা গ্রুপে অংশ নিয়েছেন তার ছাত্র হাফেজ আব্দুল্লাহ আল মারুফ। এছাড়াও ১৫ পারা গ্রুপে অংশগ্রহণ করেছেন হাফেজ নেসার আহমাদ নাসিরীর ছাত্র হাফেজ বশির আহমেদ।
বিশ্বের প্রথমসারীর এই প্রতিযোগিতায় বাংলাদেশ থেকে ৩০ পারা বিভাগে অংশ নিয়েছে হাফেজ আবদুল্লাহ আল মারুফ। আবদুল্লাহ আল মারুফ আমাদের বন্ধুবর হাফেজ কাইয়ুম মোল্লা ভাইর তত্ত্বাবধানে এসেছেন। এছাড়াও ১৫ পারা বিভাগে অংশ নিয়েছে হাফেজ বশির আহমদ। হাফেজ বশির আহমদ এসেছে হাফেজ নেসার আহমদ আন নাসিরী সাহেবের তত্ত্বাবধানে।
হাফেজ আব্দুল্লাহ আল মারুফ এবং হাফেজ বশির আহমেদ এর উস্তাদরা দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন যাতে তারা লাল সবুজের পতাকার সম্মান বয়ে আনতে পারে।

(0)

Exit mobile version