সৌদি আরবের আবকাইক ও খুরাইস প্রদেশে অবস্থিত রাষ্ট্রায়ত্ত কোম্পানি আরামকোর দু’টি তেলক্ষেত্রে ভয়াবহ বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আজ শনিবার সকালে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দেশটির সরকারি আল আরবিয়া টিভি জানায়, সবশেষ খবর পাওয়া পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। হতাহতের কোনো খবরও পাওয়া যায়নি।
আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশ, ড্রোন হামলার কথা বললেও এই হামলার পেছনে কারা রয়েছে সে বিষয়ে কোনো তথ্য দেয়নি সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
অনলাইনে প্রকাশিত ভিডিওতে দেখা যায়, অগ্নিকাণ্ডে আরামকোর তেল স্থাপনা থেকে ধোঁয়ার কুণ্ডলী উড়ছে।
উল্লেখ্য, আরামকো বিশ্বের সর্ববৃহৎ তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান। প্রতিদিন এ প্রতিষ্ঠান ৭০ লাখ ব্যারেল তেল উৎপাদন করে থাকে। বেশিরভাগ সৌদি তেল আরামকোতেই প্রক্রিয়াজাত করা হয়।
(26)

