Site icon changetv.press

সৌদি আরবকে কড়া হুঁশিয়ারি ইয়েমেনের !

সৌদি আরবকে কড়া হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের পররাষ্ট্রমন্ত্রী হিশাম শরাফ আবদুল্লাহ ।

তিনি বলেছেন, যতক্ষণ পর্যন্ত সৌদি তার যুদ্ধাস্ত্রগুলো ইয়েমেনের বিরুদ্ধে ব্যবহার করবে ততক্ষণ পর্যন্ত রিয়াদ সরকার নিজেকে নিরাপদ রাখার আশা করতে পারে না। সৌদি ছাড়াও আরও কয়েকটি আরব দেশের উদ্দেশ্যে হিশাম আবদুল্লাহ এমন হুঁশিয়ার বার্তা দিয়েছেন।

ইয়েমেনের বার্তা সংস্থা সাবা নেট নিউজ রবিবার এমন প্রতিবেদন প্রকাশ করেছে।হিশাম আবদুল্লাহ বলেন, যদি ইয়েমেন নিরাপত্তা না পায় তাহলে সৌদি আরব নিরাপত্তা পেতে পারে না।

(0)

Exit mobile version