Site icon changetv.press

সৌদির রিয়েল এস্টেট সেক্টরের ভ্যাট ৫% করা হলো

সৌদি আরব কিং সালমান গত শুক্রবারে সৌদি আরবের রিয়েল এস্টেট সেক্টরের ব্যাপারে একটি নির্দেশনা জারি করেন।

এই নির্দেশনায় বলা হয় রিয়েল এস্টেট সেক্টরে যেকোন কেনা বেচায় ১৫ শতাংশ ভ্যাট এর বদলে এখন থেকে ৫ শতাংশ ভ্যাট নেয়া হবে।

কিং সালমান এর দেয়া এই নির্দেশনা নিয়ে সৌদি আরবের অর্থমন্ত্রী মোহাম্মাদ আল-জাদান এক টুইটে বলেন, আমাদের রাষ্ট্রপ্রধান সকল নাগরিক এর ব্যাপারে চিন্তা করেন, এবং সকলের উপরে আসা বোঝা লাঘব করার চেষ্টা করেন। এই নির্দেশনা সকলকে নিজেদের বাড়ি কেনার ব্যাপারে সাহায্য করবে, এবং রেসিডেনশিয়াল এবং কমার্শিয়াল রিয়েল এস্টেট বেচাকেনার ফলে রাষ্ট্রের অর্থনীতি লাভবান হবে।

আল-জাদান আরো জানান, যে সকল সৌদি নাগরিক নিজের বাড়ি কিনতে চান, তাদেরকে সাহায্য করার জন্যই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়াও এই নির্দেশনায় আরো বলা আছে, যে সকল নাগরিক নিজেদের প্রথম বাড়ি কিনবেন, তাদের রিয়েল এস্টেট এর কেনার সময় ১০ লাখ সৌদি রিয়াল পর্যন্ত ট্রানজেকশন ট্যাক্স সৌদি সরকার বহন করবে।

(0)

Exit mobile version