Site icon changetv.press

সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ চ্যাম্পিয়ন হলেন প্রবাসী টিম গ্রীনবাংলা

সাইদুল ইসলাম সুমন

সৌদিতে ওয়েস্টার্ন ইউনিয়ন টি ২০ টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে প্রবাসী বাংলাদেশি টিম গ্রীনবাংলা। শুক্রবার সৌদি ক্রিকেট সেন্টার অনুমোদিত রিয়াদ ‘ক্রিকেট এসোসিয়েশন’ (RCA) এর ব্যবস্থাপনায় ওয়েস্টার্ন ইউনিয়ন (মানি ট্রান্সফার) টি ২০ টুর্নামেন্টেটি অনুষ্ঠিত হয় রিয়াদ ক্রিকেট এসোসিয়েশনের মাঠে।

ভারতীয় ক্লাব ‘দানা ট্রেডিংকে’ ২৫ রানের ব্যাবধানে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ‘গ্রীন বাংলা’। টস জিতে গ্রীনবাংলাকে ব্যাট করার আমন্ত্রণ জানান দানা ট্রেডিং এর দলপতি রিয়াস সুক্কুন।  নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ২১৩ রানের  টার্গেট দেয় গ্রীনবাংলা। গ্রীন বাংলার পক্ষে বাদল ৩৩ বলে ৪৪, জাকির ৩৬ বলে ৭০, কালাম ১১ বলে ৩২ রান করেন।

২১৩ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৮৭ রান করে দানা ট্রেডিং। তাদের পক্ষে ওয়াকার আহমেদ ১৯ বলে ৩৯ ইসতিয়াক ২৪ বলে ৩৮ এবং হাজিম ২১ বলে ২৬ রান করেন।

এ জয়ে প্রবাসী টাইগারদের অভিনন্দন জানিয়েছেন সৌদি প্রবাসীদের অন্যতম অভিবাবক রিয়াদ বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব গোলাম মসিহ, দূতাবাসের মিশন উপ-প্রধান ড: নজরুল ইসলাম, দূতাবাসের প্রেস সচিব জনাব, ফখরুল ইসলাম, গ্রীন বাংলার উপদেষ্টা জনাব আলী আকবর, লিটন মিয়া, আলী আশরাফ আশু, সালাউদ্দীন, মাহবুবুর রহমান প্রমুখ।

(30)

Exit mobile version