Site icon changetv.press

সোমালিয়ায় সেনাবাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে নিহত ৫২

FILE - In this file photo of Thursday, Oct. 21, 2010, al-Shabaab fighters display weapons as they conduct military exercises in northern Mogadishu, Somalia. When Somalia's al-Qaida linked rebels withdrew from their bases in the capital last month, a host of explanations were offered: being outgunned or out of cash, splits in the movement, a devastating famine in their strongholds. Added to those woes was a problem familiar to politicians the world over: tax collection.(AP Photo/Farah Abdi Warsameh)

সোমালিয়ার জুবালান্দ এবং মধ্য শাবেল্লে প্রদেশে সেনাবাহিনীর সঙ্গে আল-শাবাব জঙ্গিদের সংঘর্ষে ৫২ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৮ জন জঙ্গি এবং ৪ জন সেনা সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছে সোমালিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় ৩০ জঙ্গি এবং ৩ সেনা সদস্য আহত হয়েছেন।

সংঘর্ষের বিষয়ে সোমালিয়ার সেনা কর্মকর্তা জেনারেল মোহামেদ আহমেদ তারেদিশে বলেন, মধ্য শাবেল্লের একটি সেনা ঘাঁটিতে জঙ্গিরা হামলা চালালে এই সংঘর্ষের ঘটনা ঘটে। এই হামলায় ৪৪ জঙ্গি নিহত হয়েছেন ।

এদিকে জুবালান্দ প্রদেশেও নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে আট আল শাবাব জঙ্গি নিহত হয়েছেন। এই বিষয়ে সেনা কর্মকর্তা ইসে মোহামুদ বলেন, নিহত জঙ্গিরা মোগাদিসুর ৩০ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থিত আফগোয়ি এলাকায় একটি থানায় হামলার সাথে সংশ্লিষ্ট ছিল।

সুত্রঃ রয়টার্স

 

(11)

Exit mobile version