Site icon changetv.press

সেহরিতে মাছ নিয়ে ঝগড়া; ছেলের ঝুলন্ত লাশ উদ্ধার !

বগুড়ার ধুনটে সেহরিতে ছোট মাছের তরকারি নিয়ে বাবা ও ছেলের মাঝে তর্কের পর সকালে ঝুলন্ত অবস্থায় এক কিশোরের লাশ পাওয়া যায়।

নিহত জোনাক আলী ৯১৯) জোড়শিমুল গ্রামের আফজাল হোসেন মন্ডলের ছেলে। জোনাক আলী চিকাশি টেকনিক্যাল অ্যান্ড বিএম কলেজ থেকে এ বছর এইচএসসি পাস করে। শুক্রবার ভোরে বাড়ির পাশে বাগানের ভেতর গাছের ডালের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় তার ঝুলন্ত মৃতদেহ দেখতে পায় স্বজনরা।

জানা যায়, জোনাক আলী সেহরিতে পরিবারের সঙ্গে খেতে বসলে ছোট মাছ দিয়ে ভাত খেতে অস্বীকৃতি জানায়। এ নিয়ে বাবা ও ছেলের মাঝে বাকবিতণ্ডার সৃষ্টি হয়। অতঃপর ভোরে বাড়ির বাঁশঝাড়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় জোনাক আলীর লাশ পাওয়া যায়।

ধারণা করা হচ্ছে, সেহরির পর সবাই ঘুমিয়ে পড়লে বাঁশঝাড়ে গিয়ে জোনাক আলী নিজেই আত্মহত্যা করেছে। সংবাদ পেয়ে ঘটনাস্থল থেকে জোনাক আলীর মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শজিমেক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানা যায় ধুনট থানাসুত্রে। এ ঘটনায় থানায় একটি অস্বাভাবিক মৃত্যু (ইউডি) মামলা রেকর্ড করা হয়েছে।

(0)

Exit mobile version