Site icon changetv.press

সেন্টমার্টিনে বিজিবিকে আরো সুসংগঠিত করা হবে: বিজিবি মহাপরিচালক

সেন্টমার্টিন সফরকালে বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালক (ডিজি) মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম বলেছেন, সেন্টমার্টিন ভৌগলিক অবস্থানগত কারণে গুরুত্বপূর্ণ হওয়ায় বিজিবি সীমান্ত সুরক্ষা ছাড়াও মাদক চোরাচালান প্রতিরোধে দায়িত্ব পালন করবে এবং সেন্টমার্টিনে বিজিবিকে আরো সুসংগঠিত করা হবে।

মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে সেন্টমার্টিন সফরকালে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন। দুপুর দেড়টার দিকে সেনাবাহিনীর বিশেষ এক হেলিকপ্টারে করে তিনি সেন্টমার্টিন পৌছেন। এরপর তিনি মোটর সাইকেলে চড়ে সেন্টমার্টিনের পুনরায় স্থাপিত বর্ডার আউট পোস্ট (বিওপি) এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা পরিদর্শন করেন।

এ সময় উপস্থিত ছিলেন বিজিবি কক্সবাজার রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল সাজ্জাদুর রহমান, সেক্টর কমান্ডার কর্ণেল মনজুরুল হাসান খান, টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ন কমান্ডার লে. কর্ণেল ফয়সল হাসান খান।

উল্লেখ্য, চলতি বছর ৭ এপ্রিল থেকে সেন্টমার্টিনে বিজিবি মোতায়েন করা হয়। এর আগে ১৯৯৭ সাল পর্যন্ত সেন্টমার্টিনে তৎকালীন বিডিআর (বাংলাদেশ রাইফেলস) মোতায়েন ছিল। সেন্টমার্টিন থেকে বিভিন্ন সময় রোহিঙ্গা আটক করেছে কোস্টগার্ড, পুলিশ, র‌্যাব ও বিজিবি। বিভিন্ন সময় ওই এলাকায় দস্যুতার ঘটনাও ঘটে। এসব নিয়ন্ত্রণে সেন্টমার্টিনে একটি পুলিশ ফাঁড়িও রয়েছে সেন্টমার্টিনে। তবে বর্তমান সরকার মনে করছে, সেন্টমার্টিনের নিরাপত্তায় বিজিবি মোতায়েন দরকার।

(10)

Exit mobile version