Site icon changetv.press

সূর্য দেখা দিল রাজধানীর আকাশে 

কয়েকদিন ধরেই ঢাকাসহ সারাদেশে মৃদ্যু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ফলে দেশের মানুষ হাড়কাপুনি শীতে জবুথবু হয়ে আছে। তীব্র শীত ও কুয়াশার সঙ্গে ৪ দিন ধরে দেখা মেলেনি সূর্যের। সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সোয়া ৯টা বাজতেই কুয়াশা ভেদ করে রাজধানীর আকাশে দেখা দিল সূর্য।

সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আজকে ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা ১৪ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ভোর ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। একই সময় বাতাসের আদ্রতা ছিল ৯৩ শতাংশ। এ ছাড়া ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। আবহাওয়া প্রায় শুষ্ক থাকতে পারে। সকালের দিকে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে। উত্তর/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।

এদিকে রোববার সন্ধ্যায় সারাদেশের পূর্বাভাসে আবহাওয়া অফিস জানিয়েছে, পরবর্তী দুই দিনে তাপমাত্রা আরও বৃদ্ধি পেতে পারে। তার পরবর্তী ৫ দিনের প্রথমদিকে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

সোমবার সন্ধ্যা ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা আছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারাদেশে রাতের এবং দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

(6)

Exit mobile version