Site icon changetv.press

সুশান্তের মৃত্যুতে মহেশকে জড়ানোয় মামলা করবে ভাট পরিবার

বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকেই পরিচালক ও প্রযোজক মহেশ ভাটের বিরুদ্ধে অনেক কাঁদা ছোড়া হয়েছে। সুশান্তের মৃত্যুর ঘটনায় অকারণে কেন তার নাম জড়ানো হচ্ছে, এবার সেই অভিযোগ করেই আইনি পদক্ষেপ নিতে চলেছেন তার পরিবারের সদস্যরা।

সুশান্ত সিং রাজপুতের জিমের বন্ধু সুনীল শুক্লর বিরুদ্ধে মামলার পদক্ষেপ নিতে চলেছে তারা। সম্প্রতি একটি সংবাদমাধ্যমের সাক্ষাৎকারে সুনীল দাবি করেন, রিয়া চক্রবর্তীর বাবা ইন্দ্রজিত চক্রবর্তী এবং মহেশ ভাট দুজনে পরিকল্পিতভাবে সুশান্তকে খুনের ষড়যন্ত্র করছেন। সুনীল শুক্লর ওই দাবির পরই জোর শোরগোল শুরু হয়ে যায়। এরপরই ভাট পরিবারের তরফে খবর পাওয়া যায়, তারা সুনীল শুক্লর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেবেন।

কোনো রকম তথ্য প্রমাণ ছাড়া মহেশ ভাটের বিরুদ্ধে কেন এই ধরনের অভিযোগ করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন পরিচালকের দুই মেয়ে পূজা ভাট এবং আলিয়া ভাট। শুধু তাই নয়, শুধুমাত্র সন্দেহের বশবর্তী হয়ে কেন মহেশ ভাটের বিরুদ্ধে তোপ দাগা হচ্ছে, তা নিয়েও প্রশ্ন তোলেন তারা।

(0)

Exit mobile version