Site icon changetv.press

সুপার টুয়েলভ নিশ্চিত টাইগারদের

পাপুয়া নিউগিনিকে উড়িয়ে রেকর্ড জয়ে সুপার টুয়েলভ নিশ্চিত করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিনন্দনে ভাসছে টাইগাররা। সাকিব আল হাসানের অলরাউন্ড নৈপুণ্য ও মাহমুদউল্লাহর ঝড়ো ব্যাটিং আর বোলারদের অবদানে আজকের জয় নিশ্চিত হয়। এসব কিছুরই প্রশংসা করেছেন ক্রিকেটপ্রেমীরা। সেইসাথে আজকের জয়ের মধ্য দিয়ে ২০ কোটি মানুষের আশাকে বাঁচিয়ে রাখার জন্য টাইগারদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন অনেকে।

পাপুয়া নিউগিনির বিপক্ষে ১৮১ তুলে টি–টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের সর্বোচ্চ সংগ্রহটা তুলে মাহমুদউল্লাহরা। বোলারদের নৈপুণ্যে ৮৪ রানের বিশাল জয়ে সুপার ১২ রাউন্ড নিশ্চিত করে ফেলেছে বাংলাদেশ। পাপুয়া নিউগিনি গুটিয়ে গেছে ৯৭ রানেই। এটি টি–টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জয়। গ্রুপ চ্যাম্পিয়ন হবে কিনা, সেটি নির্ভর করছে ওমান–স্কটল্যান্ড ম্যাচের ওপর

ফেসবুকে বাংলাদেশ দলকে অভিনন্দন জানিয়ে প্রিয়াঙ্কা রায় চৈতী লিখেছেন, ‘‘অভিনন্দন বাংলাদেশ সুপার ১২ তে প্রবেশের জন্য।সাকিব আল হাসান এই মানুষটার ক্ষমতা নিয়ে কারো সন্দেহ না করাই ভালো ভাই।৪ অভারে ৯ রান দিয়ে ৪ উইকেট…আবার ব্যাটিংয়ে রানও করছে ৩৭ বলে ৪৬ (স্ট্রাইক রেট- ১২৪.৩২)।এই মানুষটা সকল সমালোচনার জবাব তার কাজে দেয় ভাই…।এমনি এমনি তো আর বিশ্বের নাম্বার ওয়ান অলরাউন্ডার হয় নাই। আজকের ম্যান অফ দ্যা ম্যাচ উনিই হয়েছেন।অভিনন্দন মিঃ৭৫ এবং সাইলেন্ট কিলার।’’

 

(0)

Exit mobile version