Site icon changetv.press

সুনামগঞ্জে নৌকাডুবি: মৃতের সংখ্যা বেড়ে ৯

মঙ্গলবারে সুনামগঞ্জের দিরাই উপজেলার কালিয়াকুঠা হাওরে নৌকাডুবির ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ৯ জন হয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল বুধবার সকালে পাঁচ এবং মঙ্গলবার রাতে চারজনের লাশ উদ্ধার করেছে। এ ঘটনায় এখনও ২ জন নিখোঁজ রয়েছে।

উপজেলার পেরুয়া গ্রামের ফিরোজ আলীর ছেলের বিয়ে আজ বুধবার। বিয়েতে যাওয়ার জন্য মঙ্গলবার নৌকায় রওনা হয়েছিলেন মাছিমপুরে থাকা ফিরোজ আলীর স্বজনরা। কালিয়াকুঠা হাওরে পৌঁছালে ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

(7)

Exit mobile version