সীমান্তে বাংলাদেশি হত্যা যেনো কোনোভাবেই থামছেনা। প্রতিনিয়ত বিএসএফ কর্তৃক বাংলাদেশিকে গুলি করে হত্যার খবর পাওয়া যাচ্ছে।
ভারতের পাহাড়ি ঢল ও টানা বৃষ্টিপাতের কারণে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে ভারতের বিএসএফের গুলিতে জুয়েল মিয়া (২৯) নামে আরও এক বাংলাদেশি নিহত হয়েছেন।
নিহত জুয়েল তাহিরপুর উপজেলার বাদাঘাট ইউনিয়নের আফাজ উদ্দিনের ছেলে। শনিবার (২৭ জুন) রাতে বিষয়টি নিশ্চিত করেন সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম।
সুনামগঞ্জ ২৮ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মো. মাকসুদুল আলম বলেন, যাদুকাটা নদীতে গাছের ডালপালা সংগ্রহ করতে গিয়ে আন্তর্জাতিক সীমান্তরেখা পেরিয়ে ভারতে প্রবেশ করায় এ ঘটনা ঘটেছে। বিএসএফের ছোড়া গুলিটি জুয়েলের পেটে লেগেছে। তাকে উদ্ধার করে সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর মৃত্যু হয়।
(0)

