Site icon changetv.press

সিসির পদত্যাগের দাবিতে উত্তাল মিশর

প্রেসিডেন্ট আবদুল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে বিক্ষোভে উত্তাল মিশর। শুক্রবার (২১ সেপ্টেম্বর) রাজধানী কায়রোর তাহরির স্কয়ারসহ বড় শহরগুলোতে অনুষ্ঠিত বিক্ষোভে অংশ নেন হাজার হাজার মানুষ।

এর আগে, সরকার ও সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তুলে গণআন্দোলনের ডাক দেন মিশরের নির্বাসিত ব্যবসায়ী মোহাম্মদ আলী। দুর্নীতির অভিযোগকে মিথ্যা এবং অপবাদ আখ্যা দিয়েছেন মিশরের প্রেসিডেন্ট।

দুর্নীতিমুক্ত মিশরের দাবিতে আবারও উত্তাল রাজধানী কায়রোর বিখ্যাত তাহরির স্কয়ার বা শহীদ স্মরণী। দুর্নীতিতে অভিযুক্ত মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল সিসির পদত্যাগের দাবিতে শুক্রবারের বিক্ষোভ ছড়িয়ে পড়ে তাহরির স্কয়ার ছাড়াও আলেকজান্দ্রিয়া ও সুয়েজসহ পুরো মিশরে।

এতে অংশ নেন হাজার হাজার মানুষ। ভয় না পেয়ে দুর্নীতিগ্রস্ত সরকারের পদত্যাগের দাবিতে রাজপথে নামাতে সর্বসাধারণের প্রতি আহ্বান জানান তারা।

(63)

Exit mobile version