Site icon changetv.press

সিরিয়ার ইদলিবে বিমান হামলা: ১ দিনে বাস্তুচ্যুত ২০ হাজার মানুষ

সরকার ও রুশ বাহিনীর বিমান হামলায় সিরিয়ায় ইদলিব প্রদেশে ১ দিনে ঘর হারিয়েছেন প্রায় বিশ হাজার মানুষ। এ সময়ের মধ্যে অঞ্চলটিতে চার শতাধিক বিমান হামলা চালানো হয়েছে। গত সপ্তাহ থেকে সেখানে হামলা তীব্র হয়েছে। এসব হামলায় প্রাণ হারিয়েছেন শিশুসহ কয়েক ডজন মানুষ। কেবল শনিবারই প্রদেশটির জিহাদিদের-নিয়ন্ত্রিত সারেকেব শহরে বিমান হামলায় সাত বেসামরিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ২০ জনের বেশি। পর্যবেক্ষক সংস্থা সিরিয়াজ অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের বরাত দিয়ে এ খবর দিয়েছে দ্য টাইমস।

এক ভিডিওতে সেখানে হামলার পরে, চারদিকে মৃতদেহ ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকতে দেখা গেছে। একটি ক্লিপে দেখা যায়, ভীতিগ্রস্থ এক মেয়ে শিশুকে উদ্ধার করতে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। ওই শিশুটি ধ্বংসস্তুপের নিচে আটকা পড়ে থাকতে দেখা গেছে। তার পরনে ছিল ফেকাশে লাল রঙের একটি জ্যাকেট। এদিকে, অনলাইনে ছড়িয়ে পড়েছে হামলার নানা ছবি। এসব ছবিতে দেখা যায়, কম্বল ও মাদুর নিয়ে লরিতে করে শিবিরের দিকে যাত্রা করছে হামলায় বাস্তুচ্যুতরা।
শুক্রবার জাতিসংঘের পর্যবেক্ষকরা জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় ইদলিবের বেসামরিক অঞ্চলগুলোয় চার শতাধিক বিমান হামলা চালানো হয়েছে। প্রদেশটির মোট জনসংখ্যা ২০ লাখ। এদের বেশিরভাগই অন্যান্য অঞ্চল থেকে বাস্তুচ্যুত হয়ে আশ্রয় নেয়া মানুষ। শুক্রবার সিরিয়ার বিদ্রোহী অধ্যুষিত অঞ্চলগুলোয় বেসামরিকদের কাছে ত্রাণ পৌঁছানো বিষয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের এক প্রস্তাবনায় ভেটো দেয় রাশিয়া ও চীন।

(10)

Exit mobile version