Site icon changetv.press

সিরাজগঞ্জের বাড়াবিল বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠান সম্পন্ন

শতাব্দী প্রাচীণ বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিলের ঐতিহ্যবাহি শতাব্দী প্রাচীণ ‘বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে’র ২০১৯ সালের সমাপনী পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

বৃহস্পতিবার সকাল দশটায় বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে বিদ্যালয় কর্তৃপক্ষ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিনা পারভীনের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির (এসএমসি) সভাপতি প্রবীণ শিক্ষক আরহাজ্ব ওসমান গনি মাস্টার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাহছিন নূরী খোকন, অধ্যক্ষ আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতন এবং সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি Changetv.press।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ শাহীন হাসানের সঞ্চালনায় অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতন এর উপাধ্যক্ষ মোঃ আলমগীর হোসেন, মাহবুবুল আলম আক্তার, আফসার শিকদার প্রমূখ।

অনুষ্ঠানে বিদায়ী ছাত্রছাত্রীদের অংশগ্রহনে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। সবশেষে বাড়াবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতন এর সৌজন্যে বিদায়ী শিক্ষার্থীদের মাঝে শুভেচ্ছা উপহার বিতরণ করা হয়।

(100)

Exit mobile version