Site icon changetv.press

সিরাজগঞ্জের ডিজিটাল বিদ্যা নিকেতনের পরীক্ষার ফল ঘোষণা

সিরাজগঞ্জে আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।

সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর শহরের বাড়াবিলে আড়ম্বরপূর্ণ আয়োজনে আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতন এর ২০১৯ শিক্ষাবর্ষের বার্ষিক পরীক্ষার ফলাফল প্রকাশ ও কৃতি ছাত্র-ছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। রবিবার (২৯ নভেম্বর) সকাল ১১টায় বিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাসে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যক্ষ তাহছিন নূরী খোকন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ এ এম আব্দুল আজীজ, সাবেক অধ্যক্ষ, শাহজাদপুর সরকারি কলেজ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রফিকুল ইসলাম, ব্যবস্থাপক, সোনালী ব্যাংক লিঃ, শাহজাদপুর শাখা, জাকারিয়া ইসলাম ঠান্ডু, সভাপতি, শাহজাদপুর কিন্ডারগার্টেন এসোসিয়েশন, মোঃ হায়দার আলী, উপাধ্যক্ষ ওয়েস্টার্ন ইন্টারন্যাশনাল স্কুল।

আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যা নিকেতনের উপাধ্যক্ষ আলমগীর হোসেনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সমাজ সেবক, নুর মন্ডল, সিনিয়র শিক্ষক মাহবুবুল আলম আক্তার, সমাজ সেবক আফসার শিকদার প্রমূখ। প্রধান অতিথি তার বক্তব্যে মানসম্মত শিক্ষা বিস্তারে আলহাজ্ব আবু তালেব ডিজিটাল বিদ্যানিকেতন ভুমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন। তিনি প্রত্যন্ত অঞ্চলে পরিচ্ছন্ন আধুনিক মানের একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরিতে উদ্যোগী হওয়ায় এ প্রতিষ্ঠানের সাথে সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানান এবং আগামীদিনে যেকোন সহযোগিতার প্রতিশ্রুতি দেন।

(62)

Exit mobile version