ক্যসিনো রাজা যুবলীগের ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী ওরফে সম্রাট তার বিদেশি স্ত্রী সিন্ড লিমের জন্মদিনে দেড় কোটি টাকা দিয়ে প্রমোদতরী ভাড়া করেছিলেন। সম্রাটকে গ্রেফতারের পর সিন্ড লিমের জন্মদিনের বেশকিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। চলছে আলোচনা ঝড়। সবচেয়ে বেশি আলোচনায় এসেছে, বিলাসবহুল প্রমোদতরীতে সিন্ড লিমের জন্মদিন পালনের ছবি।
ওই ছবিতে সম্রাটকে তার বন্ধুবান্ধবসহ হাসিমুখে পোজ দিতে দেখা যাচ্ছে। ছবিতে সম্রাটের সঙ্গে রয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) কাউন্সিলর ও যুবলীগ নেতা মমিনুল হক ওরফে সাঈদ, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সহ-সভাপতি এনামুল হক আরমানসহ আরও অনেকে।
জানা গেছে, ছবিটি ২০১৭ সালের সিন্ড লিমের জন্মদিনের। মালয়েশিয়ার যহুর বারুতে সিন্ড লিমের বাড়ি। সিন্ডল লিমের জন্মদিন উদযাপনে সম্রাট দেড় কোটি টাকা দিয়ে একটি প্রমোদতরী ভাড়া করেছিলেন। সিন্ড লিমকে একটি বিলাসবহুল গাড়িও উপহার দিয়েছিলেন সম্রাট।
সম্রাটের এই বিদেশি স্ত্রীর কথা জানেন তার দ্বিতীয় স্ত্রী শারমিন চৌধুরী। সম্রাটের মহাখালীর ডিওএইচএসের বাসায় থাকেন তিনি।
(48)

