Site icon changetv.press

সিনেমায় নামছে আরিয়ান খান!

একটি ওয়েব সিরিজের জন্য ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে কথা বলছেন আরিয়ান। আর যে সিনেমা নিয়ে কাজ করছেন, তা শাহরুখ খানের ই রেড চিলিস এন্টারটেইনমেন্ট প্রযোজনা করবে।

সবকিছু ঠিক থাকলে আরিয়ানের লেখা ওয়েব সিরিজ এ বছরই মুক্তি পেতে পারে বলে ইঙ্গিত মিলছে। আরিয়ানের সঙ্গে সহ-লেখক হিসেবে থাকছেন বিলাল সিদ্দীকী।

ওয়েব সিরিজের গল্পটি একজন ‘ডাই হার্ড ফ্যান’ তথা অন্ধ ভক্তকে ঘিরে আবর্তিত হবে।

প্রিঅর্ডার করুন : 01716 477600

আরিয়ান ২০২০ সালে ইউনিভার্সিটি অফ সাউদার্ন ক্যালিফোর্নিয়া থেকে ফাইন আর্টস, সিনেমাটিক আর্টস, ফিল্ম এবং টেলিভিশন প্রোডাকশনের উপরে স্নাতক ডিগ্রি নেন। তবে সম্প্রতি তিনি আলোচনায় আসেন মাদক মামলায় গ্রেপ্তার হয়ে।

(0)

Exit mobile version