Site icon changetv.press

সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা জরিমানা

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) বিধান অমান্য করে অতিরিক্ত শিক্ষার্থী ভর্তি করায় বেসরকারি সিটি ইউনিভার্সিটিকে ১০ লাখ টাকা করে জরিমানা করেছেন আপিল বিভাগ। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান বিচারপতির নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না এ বিধান আরোপ করেছে ইউজিসি।
এর আগে মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) সিটি ইউনিভার্সিটির উপাচার্যকে তলব করেন আপিল বিভাগ। আজ তিনি হাজিরের পর বার কাউন্সিলকে ১০ লাখ টাকা দেয়া সাপেক্ষে শিক্ষার্থীদের পরীক্ষায় অংশ নেয়ার সুযোগ দিতে নির্দেশ দেন আদালত।

আদালতে বার কাউন্সিলের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ ওয়াই মশিউজ্জামান। শিক্ষার্থীদের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ এম আমিন উদ্দিন।

এলএলবি প্রোগ্রামে প্রতি সেমিস্টারে সর্বোচ্চ ৫০ জনের বেশি শিক্ষার্থী ভর্তি করানো যাবে না ইউজিসির এমন বিধান রয়েছে। তবে বার কাউন্সিলের পরীক্ষায় অংশ নেয়ার জন্য সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা আবেদন করেন। কিন্তু তাদের ৫০ জনের বেশি নিতে রাজি হয়নি বার কাউন্সিল। এরপর ২৫ শিক্ষার্থী হাইকোর্টে রিট করেন।

(49)

Exit mobile version