Site icon changetv.press

সিইসি প্রধানের আঙ্গুলের ছাপ মিললো না ইভিএমে

উত্তরা ৫ নম্বর সেক্টরের আইইএস স্কুল ও কলেজ কেন্দ্রে ভোট দিতে আসেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা। তবে ইভিএম (ইলেকট্রনিক ভোটিং মেশিন) মেশিনে তার ফিংগার প্রিন্ট মেলেনি। পরবর্তী সময়ে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নম্বর দিয়ে তিনি ভোট দিয়েছেন।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকাল পৌনে ১১টার দিকে সিইসি ভোট দিতে আসেন। কলেজ ভবনের দোতালায় ৮ নম্বর বুথে তিনি ভোট দিতে যান। ইভিএম মেশিনে তার দুই হাতের বৃদ্ধাঙ্গুলি স্ক্যান করা হয়। তবে কোনোটিই ম্যাচ করেনি। এরপর দ্রুত কর্মকর্তারা তার জাতীয় পরিচয়পত্রের নম্বর দিয়ে ভোট দেওয়ার ব্যবস্থা করেন। এরপর তিনি ভোট দিয়ে চলে যান।

সহকারী প্রিজাইডিং কর্মকর্তা সিদ্দিকা বুলবুল এ বিষয়ে বলেন, সিইসির প্রথম দুটি বৃদ্ধাঙ্গুলির ছাপ নেওয়ার চেষ্টা করা হয়। তবে তা ম্যাচিং করেনি। পরে আমরা আর চেষ্টা করিনি। তাড়াহুড়োর কারণে এবং ভোটার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার জন্য আমরা তার এনআইডি নম্বর দিয়ে ভোট নিয়েছি।

ইভিএম মেশিনে ফিংগার প্রিন্ট না মেলার বিষয়ে পরে সাংবাদিকদের সিইসি বলেন, কারও ফিংগার প্রিন্ট না মিললেও ভোট দেওয়ার তিন-চারটি উপায় আছে। সেভাবে তারা ভোট দিতে পারবেন।

(22)

Exit mobile version