রিজেন্ট হাসপাতাল লিমিটেডের চেয়ারম্যান মো. সাহেদ ওরফে সাহেদ করিমের দেশত্যাগে নিষেধাজ্ঞা চেয়ে ইমিগ্রেশন পুলিশকে চিঠি দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সংশ্লিষ্ট বিভাগ।
বৃহস্পতিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টায় পুলিশ সদর দফতর সূত্রে এ তথ্য নিশ্চিত হওয়া গেছে।
করোনা ভাইরাসে আক্রান্ত সন্দেহভাজনদের নমুনা নিয়ে তা পরীক্ষা না করা, ভুয়া রিপার্ট দেওয়াসহ বিভিন্ন অপরাধের দায়ে গত ৭ জুলাই সাহেদসহ ২৬ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা দায়ের করে র্যাব।
(0)

