Site icon changetv.press

সালমানের সামনেই ক্যাটরিনাকে বিয়ের প্রস্তাব

বলিউডে কান পাতলেই শোনা যাবে ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের প্রেমের গুঞ্জন। তারা বিয়ের কথা ভাবছেন এমন খবরও শোনা যাচ্ছে। সম্পর্কের বিষয়ে ভিকি ও ক্যাট কেউ মুখ খোলেননি। তবে বিষয়টি ফাঁস করে দিয়েছেন তাদের কাছের বন্ধু ও অভিনেতা হর্ষবর্ধন কাপুর।  এরইমধ্যে ভিকি-ক্যাটের পুরনো ভিডিও ভাইরাল হয়েছে।ভিডিওতে দেখা যাচ্ছে, একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানের উপস্থাপকের দায়িত্ব পালন করছেন ভিকি। ক্যাটরিনা মঞ্চে পুরস্কার দেওয়ার জন্য উপস্থিত। দর্শকাসনে বসে রয়েছেন ক্যাটরিনার সাবেক প্রেমিক সালমান খান। সেখানে ভিকি বলছেন, “ক্যাটরিনা তুমি কেন ভিকি কৌশলের মতো সুন্দর একজনকে খুঁজে বিয়ে করছ না?” আরও বলেন, “বিয়ের মরসুম চলছে। আমি ভাবলাম, তোমাকে জিজ্ঞেস করেই ফেলি।”

ক্যাটরিনা অবাক হয়ে বলেন “কী?” তখনই ব্যাকগ্রাউন্ডে বেজে ওঠে সালমানের ছবির গান ‘মুঝসে শাদি করোগি…।’ পরে ভিকিও বলেন, ‘আমায় বিয়ে করবে?’ ভিকির কথা শুনেই ঘুমিয়ে পড়ার ভান করেন সালমান। একটু সময় নিয়ে ক্যাটরিনা বলেন, ‘বিয়ে করার সাহস নেই আমার।’ ক্যাটরিনার উত্তর শুনে হেসে দেন সালমান।প্রসঙ্গত, ক্যাটরিনার সঙ্গে সালমানের প্রেম ছিল বলে শোনা যায়। পরে সেই সম্পর্ক থেকে বেরিয়ে রণবীর কাপুরের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন ক্যাট। সেই সম্পর্কও এখন অতীত। বর্তমানে ক্যাটের বান্ধবী আলিয়া ভাটের সঙ্গে প্রেম করছেন রণবীর। আর ক্যাটরিনা ভিকির সাথে। আপাতত সালমানের রিলেশনশিপ স্ট্যাটাস ‌‌‌‘সিঙ্গেল’।

(0)

Exit mobile version