Site icon changetv.press

সাগরে অষ্ট্রেলিয়ার সঙ্গে চীনের বিরোধ

প্রতিবেদনে বলা হয়, এ নিয়ে জাতিসংঘের দ্বারস্থ হয়েছে দেশটি। সেখানে একটি ঘোষণাপত্র জমা দিয়েছে অস্ট্রেলিয়া। তাতে বলা হয়েছে, চীনের সাগরের বেশি অংশের দাবি, এর কোনও আইনি ভিত্তি নেই। তবে এ বিষয়ে মন্তব্য করেনি চীন। যুক্তরাষ্ট্র বলছে ওই এলাকায় চীনা তৎপরতা বেআইনি। এর কিছুদিনের মধ্যেই এই বিরোধ প্রকাশ্যে এল।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, কয়েক বছর ধরে চীন সাগরে থাকা ওই দ্বীপটিতে বিমানঘাঁটি নির্মাণ করছে। চীনা দাবিকে ঘিরে ব্রুনাই, মালয়েশিয়া, ফিলিপাইন, তাইওয়ান ও ভিয়েতনাম প্রতিদ্বন্দ্বিতায় জড়িয়েছে। দ্বীপটি নিয়ে সাম্প্রতিক বছরগুলোতে উত্তেজনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, বেশ কয়েকটি সামুদ্রিক সংঘাত চলছে।

এর আগে গত সপ্তাহে দক্ষিণ চীন সাগরে অস্ট্রেলিয়ার যুদ্ধজাহাজের মুখোমুখি হয় চীনা নৌবাহিনী। এ সময় অস্ট্রেলীয় যুদ্ধজাহাজকে বিতর্কিত দ্বীপটির পাশ দিয়ে যেতে বাধা দেয় চীনা নৌবাহিনী।

(0)

Exit mobile version