Site icon changetv.press

সাকিবের পাশে মোশাররফ করিম

বিশ্বসেরা ক্রিকেটার সাকিব আল হাসান দুই বছরের জন্য নিষিদ্ধ। এর মধ্যে ১ বছরের জন্য সব ধরনের ক্রিকেট থেকে থাকতে হচ্ছে দূরে। ফিক্সিং কাণ্ডে না জড়ালেও জুয়াড়ির সঙ্গে যোগাযোগ রেখেছিলেন। সেটি আইসিসির কাছে না জানানোর কারণে এমন সমস্যায় পড়তে হলো তাকে।

এদিকে সাকিব আল হাসানকে দুই বছরের নিষেধাজ্ঞায় প্রতিবাদ জানিয়েছেন লক্ষ লক্ষ ক্রিকেট ভক্ত । এই ঘটনা বাংলাদেশ ক্রিকেটের জন্যও বড় ধাক্কা। আর এমন ঘটনায় তার প্রতি ভক্তরা ছাড়াও সহমর্মিতা জানিয়েছেন শোবিজ তারকারা। জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম তার স্ট্যাটাসে লিখেছেন, এটা সত্যিই অনাকাঙ্খিত। শক্ত হও এবং আরও শক্তিশালী হয়ে ফিরে আসো।

তবে ক্রিকেট ভক্তদের প্রত্যাশা সাকিব আল হাসান আবারও ফিরবে চার-ছক্কার মাঠে।

(6)

Exit mobile version