Site icon changetv.press

সাংবাদিক মুকুল হত্যার ২১ বছর পরও বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ

যশোরে নানা কর্মসূচির মধ্য দিয়ে পালিত হলো সাংবাদিক সাইফুল আলম মুকুলের ২১তম মৃত্যুবার্ষিকী। ১৯৯৮ সালের এই দিনে সন্ত্রাসীদের বোমা ও গুলিতে নিহত হন তিনি।

এ উপলক্ষে শুক্রবার (৩০ আগস্ট) সকালে প্রেসক্লাব চত্বর থেকে একটি শোকর‌্যালি বের করা হয়। এতে প্রেসক্লাবের নেতারাসহ জেলায় কর্মরত সাংবাদিকরা অংশ নেন। বিভিন্ন সড়ক ঘুরে র‌্যালিটি শহরের পিয়ারী মোহন রোডে গিয়ে শেষ হয়।

সেখানে মুকুলের অস্থায়ী স্মৃতিস্তম্ভে ফূল দিয়ে শ্রদ্ধা জানায় বিভিন্ন সংগঠন। পরে প্রেসক্লাব অডিটোরিয়ামে স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দীর্ঘ ২১ বছর পরও খুনীদের বিচার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন সাংবাদিক নেতারা।

১৯৯৮ সালের ৩০ আগস্ট রাতে কার্যালয়ে যাওয়ার পথে সন্ত্রাসীদের বোমা হামলা ও গুলিতে নিহত হন দৈনিক ‘রানার’ সম্পাদক সাইফুল আলম মুকুল।

(10)

Exit mobile version