পাবনা প্রতিনিধি
শুক্রবার সকালে পাবনার সাঁথিয়ায় বগুড়া-নগরবাড়ি মহাসড়কে ট্রাক-মোটর সাইকেল মুখোমুখি সংঘর্ষে মটর সাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত মটর সাইকেল আরোহী বগুড়া জেলার পল্লীমঙ্গল গ্রামের আব্দুল খালেকের ছেলে বিপ্লব হোসেন (৩৭)।
জানা যায়, বগুড়া-নগরবাড়ি মহাসড়কের বেঙ্গল মিট নামক স্থানে বগুড়াগামী ট্রাকের (ঢাকা মেট্রো-ট-২০৬১১৩) সাথে কাশিনাথপুরগামী মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মোটর সাইকেল আরোহী নিহত হন। নিহত বিপ্লব কাশিনাথপুর এলাকায় একটি ঔষধের দোকানে বিক্রয়কর্মী ছিলেন।
কাশিনাথপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ সুমন হোসেন ঘটনার সত্যতা গণমাধ্যমকে জানান।
(39)

