Site icon changetv.press

‘সর্বত মঙ্গল রাঁধে’ গান গেয়ে বিতর্কিত চঞ্চল ও শাওন !

‘সর্বত মঙ্গল রাঁধে’ শিরোনামের একটি গান ইউটিউব ও ফেসবুকে মুক্তি পায় আইপিডিসি ফাইন্যান্স লিমিটেডের উদ্যোগে ‘আমাদের গান’ নামের লোকজ সংগীত গানের অনুষ্ঠানে। তবে কিছু সময় পরই গানটি নিয়ে শুরু হয় বিতর্ক।

ইউটিউব, ফেসবুকে ছড়িয়ে পড়া অভিনেতা চঞ্চল চৌধুরী ও অভিনেত্রী শাওনের গাওয়া গানটি নিয়ে বিতর্কের পাশাপাশি প্রশ্ন উঠেছে গানটির কপিরাইট নিয়ে। শেরপুরের ব্যান্ড সরলপুর গত ১০ বছর ধরে বিভিন্ন চ্যানেলে এবং অনুষ্ঠানে এই গানটি পরিবেশন করে আসছে।

সম্প্রতি কানাডা থেকে ফেসবুক লাইভে ব্যান্ডদল সরলপুরের প্রধান ভোকাল মার্জিয়া তুরিন ও প্রধান গিটারিস্ট তরিকুল ইসলাম তপন লাইভে আসেন। সেখানে চঞ্চল চৌধুরী, মেহের আফরোজ শাওন এবং পার্থ বড়ুয়ার প্রতি তারা অনুরোধ করেন গানটি যেন সব ইলেকট্রনিক মিডিয়া থেকে সরিয়ে নেওয়া হয়।

গানটি তাদের মৌলিক গান বলে জানা গেছে। তবে চঞ্চল ও শাওনের গানে কোনও অনুমতি নেওয়া হয়নি ব্যান্ডদলটির কাছ থেকে। ব্যান্ডটির প্রতিষ্ঠাতা সদস্য ও প্রধান তরিকুল ইসলামের অভিযোগে ইউটিউব গানটি সরিয়ে নিয়েছে।

এদিকে আইপিডিসির সঙ্গে যোগাযোগ করলে গণমাধ্যমকে তারা জানান, বিষয়টি আমাদের নজরে এসেছে। ব্যাপারটি খতিয়ে দেখার জন্য আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এবং স্টেকহোল্ডারদের প্রতি অনুরোধ জানিয়েছি।

গানটির ফেসবুক লিংক…https://www.facebook.com/112586670417100/videos/351224425967992/?t=7

(0)

Exit mobile version