Site icon changetv.press

সরকার সিটি নির্বাচনের ফল নিয়ন্ত্রণে নেওয়ার চক্রান্ত করছে: রিজভী

ইভিএম ব্যবহার করে সরকার ঢাকার দুই সিটি কপোরেশন নির্বাচনের ফল নিজেদের নিয়ন্ত্রণে নেওয়ার চক্রান্ত করছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রোববার সকালে পল্টনে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ৩০ ডিসেম্বর গণতন্ত্র হত্যা দিবস উল্লেখ করে সমাবেশ এবং কালো ব্যাচ ধারণ কর্মসূচি ঘোষণা করেন তিনি।

তিনি আরো বলেন, জাতীয় নির্বাচনে বিশ্বের ইতিহাসে নজিরবিহীন কেলেংকারীর পর এবার ঢাকা সিটি নির্বাচনেও সরকারের পক্ষে সক্রিয় হয়ে উঠেছে নির্বাচন কমিশন। ইভিএম মেশিন নিয়ে জনগণের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রধান নির্বাচন কমিশনার।

(5)

Exit mobile version