মিথ্যাচার করে সরকার করোনায় আক্রান্তের প্রকৃত সংখ্যা লুকানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার সকালে রাজধানীর বেইলি রোডে করোনা পরিস্থিতিতে সাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ কর্মসূচিতে এ কথা বলেন তিনি। সরকার যথাসময়ে পদক্ষেপ নিলে করোনা পরিস্থিতি এতোটা ঘোলাটে হতো না বলেও দাবি করেন রিজভী।
তিনি বলেন, করোনা ভাইরাস নিয়ে সরকার প্রকৃত তথ্য জানাচ্ছে না। এ ভাইরাসে আক্রান্তের সঠিক সংখ্যাও তারা তুলে ধরছে না। সরকার আগে থেকে পদক্ষেপ নিলে বিপর্যয়টা কমে আসত।
তিনি আরও বলেন, ভেতরে যা পরিস্থিতি হচ্ছে তাতে আমার মনে হচ্ছে আগামীতে পরিস্থিতি জটিল থেকে জটিলতর হবে। নানাভাবে ব্যস্ততা দেখালেও মরণঘাতী এ ভাইরাস নিয়ন্ত্রণে সরকার কোনো পদক্ষেপ নেয়নি। তারা মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছেন।
(15)

