Site icon changetv.press

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে: রিজভী

সরকারের মধ্যে বড় ধরনের কোনো ঘাপলা আছে যা ঢাকতেই ক্যাসিনোতে অভিযান পরিচালনা করা হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
বুধবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।

রিজভী বলেন, বিএনপি একযুগ ধরে ক্ষমতায় না থাকলেও সবকিছুতে আমাদের দলকে জড়ানো আওয়ামী লীগের দেউলিয়াত্বের বহিঃপ্রকাশ।
এ সময় ক্যাসিনোকে বৈধতা দিতেই লোক দেখানো অভিযান চালাচ্ছে সরকার বলেও মন্তব্য করেন রিজভী।

এদিকে রাজধানীতে আরেকটি অনুষ্ঠানে বিএনপির জ্যেষ্ঠ নেতা মঈন খান অভিযোগ করেন, বিশ্বের বিভিন্ন দেশে একদলীয় ব্যবস্থার ভেতরেও জবাবদিহিতার ব্যবস্থা থাকলেও সরকার ন্যূনতম জবাবদিহিতার ব্যবস্থা রাখেনি।

যেখানে দেশের মানুষের জন্য ক্যাসিনো অবৈধ সেখানে বিদেশিদের জন্য ক্যাসিনো করার সিদ্ধান্ত অনৈতিক জানান তিনি।

(9)

Exit mobile version