Site icon changetv.press

সমকামীতার শাস্তি ৮০ বেত্রাঘাত !

ঘটনাস্থল ইন্দোনেশিয়ার আচে প্রদেশ। দুই যুবককে প্রকাশ্যেই টানা ৮০ বার বেত্রাঘাত করা হলো।

জানা গেছে, গত নভেম্বর মাসে একই ঘরে দুইজনকে অর্ধনগ্ন অবস্থায় দেখে ফেলেছিলেন তাদের বাড়ির মালিক। এরপরই প্রশাসনের কাছে খবর যায় এবং দুজনকেই গ্রেফতার করা হয়।

শেষ পর্যন্ত শরিয়ত আইন অনুযায়ী, গতকাল বৃহস্পতিবার (২৮ জানুয়ারী) সকালে প্রকাশ্যেই তাদের বেত্রাঘাত করা হয়। দর্শকাসনে হাজির ছিল তাদের পরিবারের সদস্যরাও। ছেলের উপর বেত্রাঘাতের চিত্র দেখতে দেখতে জ্ঞান হারায় এক যুবকের মা। তারপরও ছাড় পাননি ওই দুই যুবক।

এদিন, শুধু দুই সমকামী যুবক নয়, আরও কয়েকজনকে বেত্রাঘাত করে শাস্তি দেওয়া হয়েছে। তাদের কারও দোষ ছিল মদ্যপান, আবার কারও দোষ ছিল নারীদের সঙ্গে সাক্ষাৎ।

উল্লেখ্য, ইন্দোনেশিয়ায় সমকামিতা নিষিদ্ধ নয়। শুধুমাত্র সুমাত্রা দ্বীপের প্রান্তিক এলাকা আচে প্রদেশেই কার্যকর রয়েছে শরিয়ত আইন। যা শুধু স্থানীয় বাসিন্দা নয়, পর্যটকদের জন্যও কার্যকর।

এ প্রসঙ্গে আচে প্রদেশের পাবলিক অর্ডার কর্মকর্তা হেরু ত্রিউইজানারকো জানান, আচে প্রদেশে ইসলামিক শরিয়ত আইন হলো শেষকথা। স্থানীয় বাসিন্দারাই শুধু নয়, পর্যটকদেরও এই আইন মেনে চলতে হবে।

(0)

Exit mobile version