Site icon changetv.press

সপ্তাহের শেষে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে

সারাদেশ কাঁপছে শীতে। চার দিন ধরে সূর্যের দেখা নেই। শীতের কনকনে হাওয়ায় স্থবির জনজীবন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, কুড়িগ্রাম, নীলফামারী, যশোর ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। ২২ ডিসেম্বর পর থেকে বাড়তে পারে তাপমাত্রা।

রাজধানীতে শীতের অনুভূতি এখন উত্তরাঞ্চলের মতোই। সর্বনিম্ন এবং সর্বোচ্চ তাপমাত্রার পার্থক্য ছিলো ছিল মাত্র ৩ ডিগ্রি সেলসিয়াস। এই অবস্থা রোববারও অব্যাহত থাকার আভাস রয়েছে।

সোমবার থেকে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধির আভাস দেন আবহাওয়াবিদ বজলুর রশীদ। তিনি বলেন, চলতি সপ্তাহের শেষে রংপুর, রাজশাহী ও খুলনা বিভাগে হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মাসের শেষে তাপমাত্রা বাড়লেও বছর শুরু হবে মৌসুমের দ্বিতীয় শৈত্যপ্রবাহ দিয়ে।

(7)

Exit mobile version