চট্টগ্রাম-৪ সন্দ্বীপ উপজেলার গাছুয়া ইউনিয়নে পুকুরে ডুবে সামির (৯) এবং সাবির (৬) নামে দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।
শুক্রবার দুপুর ১টায় চৌধুরী বাড়িতে এ ঘটনা ঘটে। নিহতের বাবা হাফেজ সাহাদাত হোসেন।
পরিবার সূত্রে জানা যায়, ছোটভাই সাবির পানিতে পরে ডুবে যাচ্ছে দেখে বড় ভাই পানিতে নামলে সেও পানিতে ডুবে যায়। পরে তাদেরকে দ্রুত গাছুয়া সরকারি মেডিকেল নেওয়া হয়। তার কিছুক্ষণ পর কর্তব্যরত ডাক্তার দু’জনকে মৃত ঘোষণা করেন।
(11)

