Site icon changetv.press

সন্ত্রাসী মিন্টু চাকমাকে আটক করেছে সেনাবাহিনী !

রাঙ্গামাটিতে আজ (০৭ মে ২০২১) বিকেলে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনা রিজিয়নের আওতাধীন নানিয়ারচর সেনা জোনের একটি টহল দল কর্তৃক মিন্টু চাকমা (৩৯) নামের একজন ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র সন্ত্রাসীকে সোনারাম কারবারিপাড়া এলাকা হতে অস্ত্রসহ আটক করা হয়।

উক্ত সন্ত্রাসীর নিকট হতে ১ টি দেশীয় বন্দুক, ২ রাউন্ড কার্তুজ, দেশীয় বেশ কয়েকটি মোবাইল কোম্পানির সিমকার্ড ও ৪ লিটার দেশীয় মদ উদ্ধার করা হয়। আটককৃত সন্ত্রাসী নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট শক্তিমান চাকমা হত্যা মামলার আসামি এবং আদালতের জামিনে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল।

সম্প্রতি ইউপিডিএফ (প্রসীত) দলের সশস্ত্র গ্রুপ হতে পরিবারের সাথে সাক্ষাত করার জন্য নিজ বাড়ি সোনারাম কারবারি পাড়ায় আগমন করে ওই সন্ত্রাসী। এছাড়াও জিজ্ঞাসাবাদে জানা যায় নানিয়ারচর এলাকায় ইউপিডিএফ (প্রসীত) দলের সদস্যরা নানান সন্ত্রাসী ও চাঁদাবাজি কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে।

নানিয়ারচর সেনা জোন কর্তৃক আটককৃত সন্ত্রাসীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে নানিয়াচর থানায় হস্তান্তর করা হয় এবং তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা (মামলা নং-০১ তারিখ: ০৭ মে ২০২১) দায়ের করতঃ রাঙ্গামাটি জেলহাজতে প্রেরণ করা হয়। পার্বত্য চট্টগ্রামের শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে পার্বত্য চট্টগ্রামের সন্ত্রাসীদের বিরুদ্ধে সেনাবাহিনীর এরূপ অভিযান অব্যাহত থাকবে বলে জানা যায়।

(0)

Exit mobile version