Site icon changetv.press

সন্তানের মরদেহ দেখে জ্ঞান হারিয়েছেন বাবা

শিশু সন্তানের মরদেহ দেখে শোকে জ্ঞান হারিয়েছেন আশামনির বাবা। তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

ফায়ার সার্ভিসের ৫ দিনের টানা অভিযানে বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) দুপুরে অবশেষে উদ্ধার হয় নিখোঁজ শিশু আশামনির মরদেহ। কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে পিলারের নিচ থেকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিসের ডুবুরিরা।

গত ১ ফেব্রুয়ারি বল কুড়াতে গিয়ে রাজধানীর কদমতলীর মেরাজনগরের ডিএনডি খালে তলিয়ে যায় ছয় বছর বয়সী শিশুর আশামনি। এরপর থেকে ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীসহ নিরাপত্তা বাহিনীর কয়েকটি দল উদ্ধার অভিযানে নামে। পেরিয়ে যায় পাঁচটি দিন।

ফায়ার সার্ভিসের উদ্ধারকারী ডুবুরি বলেন, বাচ্চাটা ছিল ওই খালের ভিতরে ময়লার নিচে, আমি যখন তাকে খুঁজতে থাকি তখনই তার পায়ে আমার পা লেগে যায়। তারপর হাত দিয়ে দেখি ময়লার মধ্যে থাকা পিলারের নিচে তার মাথা আটকে আছে। পরে ময়লা সরিয়ে পিলারের নিচ থেকে তাকে তুলে নিয়ে আসি।

(28)

Exit mobile version