Site icon changetv.press

গীতিকবিদের নিয়ে হতে যাচ্ছে ‘গীতিকবি মঞ্চ’

দেশের স্বনামধন্য গীতিকারদের নিয়ে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে ‘গীতিকবি মঞ্চ ।’

সম্প্রতি চেঞ্জ টিভি’র একান্ত সাক্ষাতকারে সঙ্গীতের বিভিন্ন বিষয়ে কথা বলতে গিয়ে এই তথ্য দেন বাংলাদেশের প্রখ্যাত গীতিকার, সুরকার ও সঙ্গীত পরিচালক  মিল্টন খন্দকার

বলেন , আমি এই পরিকল্পনা অনেক আগে থেকে করেছি কিন্তু শুরু করতে পারিনি । এবার সেই উদ্যোগ নিয়েছি । কারণ দেশের ভালো গীতিকারদের নিয়ে একটি একত্রিত সংগঠন থাকা দরকার । এর মধ্য দিয়ে একদিকে যেমন গীতিকারের সংখ্যা বের হবে অন্যদিকে গীতিকারদের বিভিন্ন সময়ে সুবিধা-অসুবিধা নিয়েও সংগঠনটি কাজ করবে ।

মিল্টন খন্দকার আরও বলেন, এই গীতিকবি মঞ্চের মাধ্যমে বাংলা গানের ভান্ডারকে আরও কিভাবে ছড়িয়ে দিতে গীতিকবিদের কাজ করা দরকার তা নিয়েও বিস্তর পরিকল্পনা রয়েছে । এবিষয়ে ইতিমধ্যে আমরা কয়েকজন গীতিকারের সঙ্গে আলোচনা করেছি । খুব শীঘ্রই সংগঠনটি প্রতিষ্ঠার মাধ্যমে এর মুল কাজ শুরু হবে ।

(12)

Exit mobile version