Site icon changetv.press

সংসদ সদস্যের ব্যবসা প্রতিষ্ঠানে গুলি,চালক নিহত

চট্টগ্রামে সংসদ সদস্য দিদারুল আলমের ব্যবসা প্রতিষ্ঠানে সন্ত্রাসীদের গুলিতে এক প্রাইম মুভার ট্রেলার চালক নিহত হয়েছেন। বুধবার (২৮ আগস্ট) বিকেলে, সীতাকুণ্ডে এ ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, দিদারুল আলম এন্ড ব্রাদার্সের ট্রেইলার চালক হিসেবে কর্মরত ছিলেন শাহজাহান সাজু।

হঠাৎ করেই প্রতিষ্ঠানের ভেতরে গুলিবিদ্ধ হন তিনি। এসময় উদ্ধার করে তাৎক্ষণিকভাবে চট্টগ্রাম মেডিকেলে নেয়া হলে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। এ ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেছেন নিহতের স্বজনরা।

এদিকে, ব্যবসা প্রতিষ্ঠানের ভেতরে গুলিবিদ্ধ হলেও কর্তৃপক্ষ হাসপাতালে না আসায় ক্ষোভ প্রকাশ করেছেন প্রাইম মুভার ট্রেলার শ্রমিক ইউনিয়নের নেতারা। জড়িতের বিচার দাবিতে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালনের হুঁশিয়ারি দেন সংগঠনটির সভাপতি।

(22)

Exit mobile version