Site icon changetv.press

‘সংবাদ সম্মেলন করতে এসে প্রতারক হিসেবে চিহ্নিত হলেন ভূয়া মানবাধিকারকর্মী’!

হামদর্দ ল্যাবরেটরি ওয়াকফ্ এর বিরুদ্ধে সংবাদ সম্মেলন করতে এসে নিজের ভণ্ডামীর মুখোশ, নিজেই খুলে দিলেন ভূঁইফোড় ও সরকারী অনুমোদনহীন মানবাধিকার সংগঠনের কর্নধার সুফি সাগর শামস্ নামের এক ব্যক্তি।

আজ রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র সাগর-রুনি মিলনায়তনে এ ঘটনা ঘটে।

সংবাদ সম্মেলনের স্থান নিয়েও লুকোচুরি করেন সুফি সাগর। জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে সাংবাদিকদের আমন্ত্রণ জানানো হলেও তার অনুষ্ঠান ছিলো ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে।

স্বঘোষিত এই মানবাধিকারকর্মী সাংবাদিকদের প্রশ্নের মুখে অবশেষে স্বীকার করেন তার মানবাধিকার সংগঠনের কোনো অনুমোদন নেই। তাছাড়া ভূঁইফোড় সংগঠনের নাম ভাঙ্গিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করায় তার বিরুদ্ধে দায়ের করা মামলার বিষয়েও কোনো জবাব দিতে পারেন নি সুফি সাগর।

সাংবাদিকদের প্রশ্নের মুুখে সুফি সাগর স্বীকার করেন, তিনি কখনোই মুক্তিযোদ্ধা  ছিলেন না। এমন কি হামদর্দের এমডি’র বিরুদ্ধে করা রাজাকারের অভিযোগটিও বানানো বলে তার বক্তব্যেই ফুটে উঠে।

সংবাদ সম্মেলনের এক পর্যায়ে তীব্র নিন্দা ও প্রতিবাদ শুরু হয়। এ সময় ক্ষিপ্ত হয়ে উঠেন সুফি সাগরের অনুসারীরা। এক পর্যায়ে সম্মেলন শেষ না করেই স্থান ত্যাগ করেন তথাকথিত মানবাধিকার কর্মী সুফি সাগর শামস্।

(601)

Exit mobile version