অনলাইন সংবাদ পোর্টাল নিবন্ধনের জন্য আবেদন করার সময় বেধে দেয়া হয়েছে। আগামী ৩০ জুন পর্যন্ত আবেদনপত্র জমা নেবে তথ্য অধিদফতর। সিনিয়র তথ্য অফিসার মীর আকরাম উদ্দীন আহম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন। তথ্য মন্ত্রণালয় থেকে আজ সোমবার এ সংক্রান্ত একটি সরকারিপত্র জারি করা হয়।
তথ্য অধিদফতরের ওয়েবসাইট http://www.pressinform.gov.bd এ দেয়া নির্ধারিত ফরমে এ আবেদন করতে হবে।
ফরমে উল্লিখিত বিবরণ অনুযায়ী সকল প্রমাণসহ এ আবেদন ডাকযোগেও গ্রহণ করা হবে। পূর্বে যাদের আবেদন সঠিকভাবে গৃহীত হয়েছে, তাদের পুনরায় আবেদনের প্রয়োজন নেই।
(28)

