Site icon changetv.press

সংঘর্ষের মধ্যে দিল্লিতে গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার

বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ভয়াবহ সংঘর্ষের মধ্যে ভারতের রাজধানী দিল্লিতে দেশটির এক গোয়েন্দা কর্মকর্তার মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) উত্তর-পূর্ব দিল্লির চাঁদ বাগ এলাকার একটি নর্দমা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

এনডিটিভির খবরে বলা হয়েছে, মৃত কর্মকর্তার নাম অঙ্কিত শর্মা। তার মৃতদেহটি নর্দমায় পড়ে ছিল।

অঙ্কিত শর্মা মঙ্গলবার সন্ধ্যায় বাড়ি ফিরছিলেন। ওই সময় তার উপর হামলা চালায় দুর্বৃত্তরা, তাকে পিটিয়ে খুন করে তারা। পরে তার মৃতদেহ নর্দমায় ছুঁড়ে ফেলে দেওয়া হয়।

মঙ্গলবার রাত থেকেই তার পরিবার তার কোনও সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে।

অঙ্কিতের মৃতদেহ উদ্ধার হওয়ার পরে তার বাবা রবিন্দর শর্মা, যিনি নিজেও গোয়েন্দা বিভাগের কর্মী, তিনি অভিযোগ করেন, তার ছেলেকে হত্যা করেছেন আম আদমি পার্টির নেতারা। কেবল মারধর করাই নয়, তার ছেলেকে গুলিও করা হয়েছে বলে পুলিশের কাছে অভিযোগ জানান রবিন্দর।

উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে।

(25)

Exit mobile version