Site icon changetv.press

শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত ১

গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাসুদ পারভেজ ওরফে পারভেজ (৩৩) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় ঘটনাস্থল থেকে একটি বিদেশি পিস্তল, ছয়টি শর্ট গান এবং একটি ওয়ান শুটারগান উদ্ধার করা হয়।

র‌্যাব-১ এর সহকারী পরিচালক (এএসপি) কামরুজ্জামান জানান, সাতখামাইর এলাকায় ডাকাতির প্রস্তুতি চলছে বলে র‌্যাব গোপন সংবাদে জানতে পারে। পরে র‌্যাবের একটি টহল দল ঘটনাস্থলে গেলে ডাকাতরা তাদের উপস্থিতি টের পেয়ে গুলি ছোড়ে। র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে তারা পালিয়ে যায়। এ সময় সোহরাব হোসেন নামে র‌্যাবের একজন কনস্টেবল আহত হন। তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। পরে ঘটনাস্থলে একজনকে পড়ে থাকতে দেখে তাকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক মাহমুদ হাসান জানান, বুধবার ভোর ৪টার দিকে মাসুদ পারভেজকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়। তার দেহে গুলি ও রক্তাক্ত জখমের চিহ্ন পাওয়া গেছে।

মাসুদ পারভেজের নামে বিভিন্ন থানায় ৮টি ডাকাতি, দু’টি হত্যা এবং অস্ত্র আইনে একটি  মামলা রয়েছে।

(10)

Exit mobile version